সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

আপনার মনে আসা সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো

জি, সল্টিকার প্রতিটি পণ্য ১০০% কেমিক্যাল ও প্রিজারভেটিভ মুক্ত। আমরা ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে আমাদের চিংড়ি বালাচাও এবং আচার প্রস্তুত করি।

যেহেতু এটি ড্রাই বা শুকনো খাবার, তাই এয়ার টাইট বয়ামে রাখলে সাধারণ তাপমাত্রায় এটি ২ থেকে ৩ মাস পর্যন্ত একদম মচমচে ও ভালো থাকে। ফ্রিজে রাখার প্রয়োজন নেই।

আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা আমাদের হটলাইন নম্বরে কল করেও অর্ডার কনফার্ম করতে পারেন।

ডেলিভারি চার্জ আপনার লোকেশনের ওপর নির্ভর করে। সাধারণত ঢাকার ভেতরে ৭০-৮০ টাকা এবং ঢাকার বাইরে ১৩০-১৫০ টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকে (কুরিয়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী)।

অর্ডার কনফার্ম করার পর ঢাকার ভেতরে সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২-৩ দিনের মধ্যে আমরা ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করি।

আপনি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়া পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার বা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধাও রয়েছে।

আমরা ফলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে প্যাকেজিং করি। তবুও যদি কুরিয়ারের ভুলের কারণে কোনো ফল নষ্ট বা পঁচা পান, তবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে আমাদের জানালে আমরা তা পরিবর্তন করে দেব অথবা রিফান্ড করব।

বালাচাও মূলত গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এছাড়া খিচুড়ি, ভর্তা, নুডলস বা চটপটির সাথে মিক্স করেও এটি খাওয়া যায়। অনেকে বিকেলের নাস্তায় খালিও পছন্দ করেন।

বর্তমানে আমরা অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল অপারেশন পটুয়াখালীতে অবস্থিত, যেখান থেকে সারাদেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানো হয়।

অবশ্যই! আপনি পেমেন্ট অগ্রিম পরিশোধ করে প্রিয়জনের ঠিকানায় সারপ্রাইজ গিফট হিসেবে আমাদের পণ্য পাঠাতে পারেন। আমরা সুন্দর করে প্যাকিং করে পৌঁছে দেব।